ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নকআউটে ফেরার পথ নেই, পেনাল্টির জন্যও প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১০:৩৩

নকআউট ম্যাচের ডাগআউটে দাঁড়ানোর আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রতিপক্ষ জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, নকআউট পর্বে ফেরার পথ নেই এবং পেনাল্টির জন্যও প্রস্তুত ব্রাজিল।

গ্রুপ পর্বের মতো নকআউটে ভুল শোধরানোর কোনো সুযোগ নেই জানিয়ে আনচেলত্তি বলেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। অতিরিক্ত সময় এবং পেনাল্টি- আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান। তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে স্কোয়াডের সবাইকে পেলেও শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন কোচ। স্কটল্যান্ডকে হারানো একাদশই আজ মাঠে নামার গুঞ্জন থাকলেও আনচেলত্তি মজা করে বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা ব্যক্তিগতভাবে সেটা আগেই জেনে গেছে। তাই খেলোয়াড়রা কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’

ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো দলের মহাতারকা নেইমারের ফিটনেস আপডেট। স্কটলান্ডের বিপল্পে অল্প সময় খেলা নেইমারকে আজ আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের চেয়ে সে এখন অনেক ভালো অবস্থায় আছে। আজ নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে তাকে কখন মাঠে নামানো হবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

সর্বশেষ গত বছরের অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও গোলরক্ষক ও ডিফেন্ডারদের মারাত্মক ভুলে ৩-২ ব্যবধানে হেরে বসেছিল।

আমার বার্তা /জেএইচ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন

আজ রাত ১১ টায় (বাংলাদেশ সময়) ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

গ্রুপপর্বের ম্যারাথন ৭২ ম্যাচের রোমাঞ্চ শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। যেখানে প্রতি ম্যাচেই একটি

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণের সামনে মারুফা আক্তারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন