ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১১:২৭

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য এবং নিজেদের সময় কেটে নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার (২৮ জুন) রাতে সংসদে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ জুন) এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এবং জোটের প্রবীণ নেতারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াত সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, রবিবার সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য রাখার নির্ধারিত সময় থেকে ৫ মিনিট করে কেটে নেওয়া হয়েছে। এদিন তাদের মাত্র তিনজন সংসদ সদস্য বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। অথচ সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দিতে ওঠেন, তখন উনার নির্ধারিত ৪০ মিনিট সময়কে বাড়িয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় কথা বলতে দেওয়া হয়েছে। রাত ১০টা পার হয়ে যাওয়ার পরও সরকারি দলের সদস্যদের নিয়ম বহির্ভূতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যে হওয়া পূর্ববর্তী আলোচনার সম্পূর্ণ পরিপন্থী।

সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, কার্যপ্রণালি বিধির ৭৭ বিধি লঙ্ঘন করে বিলগুলোকে সংসদে আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিলগুলো পড়ার এবং আপত্তি উত্থাপন করার জন্য পর্যাপ্ত সময় ও কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়ম বানিয়ে প্রতিদিন নতুন বিল এনে এই নিয়মের ব্যত্যয় ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

এছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের একজন সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কথা বলতে না দেওয়ার ঘটনাটিকেও ওয়াকআউট করার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

জোটের একজন প্রবীণ সংসদ সদস্য গতকাল রবিবারে ঘটনাকে দেশের পার্লামেন্টের ইতিহাসে অত্যন্ত ‘ন্যাক্কারজনক ও ঔদ্ধত্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদের সময় কঠোরভাবে মেইনটেইন করে বক্তব্য রাখতেন। অথচ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের জায়গায় প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য রেখেছেন। সরকার দলীয় সদস্যদের এমন আচরণের প্রতিবাদেই মূলত ১১ দলীয় জোটের সব সদস্য সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হন।

জামায়াতের এই নেতা জানান, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলতে এসেছেন। সংসদে যদি তাদের ন্যায্য সুযোগ না দেওয়া হয়, তবে সেখানে থাকার কোনও অর্থ হয় না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদের যতগুলো ভাষা আছে সব অবলম্বন করা হবে এবং তাদের এই সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে।

আমার বার্তা /জেএইচ

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয় বলে মন্তব্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি দলের এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি

উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় কারাবন্দি সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা

কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন