ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের মহানাটকীয়তায় আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, ইরানের বিদায়

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১০:২০

যোগ করা সময়ে রিয়াদ মাহরেজ গোল করে যখন আলজেরিয়াকে এগিয়ে নিলেন, তখন সম্ভবত নেচে উঠেছিল ইরানও। এই অবস্থায় ম্যাচ শেষ হলে আলজেরিয়ার সঙ্গে নকআউট নিশ্চিত হতো ইরানের। কিন্তু খানিক পর পাশার দান উল্টে দিলেন সাসা কালাজদজিক। অবিশ্বাস্য নাটকীয়তায় অস্ট্রিয়াকে নকআউটে নিয়ে গেলেন তিনি। এই ম্যাচে না থেকেও হতাশায় ডুবল ইরান।

কানসাস সিটিতে ‘জে’ গ্রুপের ম্যাচটির দিকে তাকিয়ে ছিল ইরান। সমীকরণ যা দাঁড়িয়েছিল তাতে আলজেরিয়া বা অস্ট্রিয়া জিতলে নকআউটে উঠে যেত ইরান। উত্তেজনায় ঠাসা ম্যাচটি বারবার রঙ বদলাল। এক সময় মনে হচ্ছিল ইরানকে হতাশায় ডুবিয়ে হতে যাচ্ছে ড্র। কিন্তু যোগ করা সময়ে মাহরেজের গোলে ইরানের এক পা পড়েছিল নকআউটে। কিন্তু কে জানত নাটকের তখনো বাকি। আর সেই নাটকের হিরো সাসা।

কানসাস সিটিতে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ইরানের আশা বাড়িয়ে ম্যাচের ২৮ মিনিটে মার্কো আরনাউতোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথামার্ধের শেষ দিকে আলজেরিয়াকে সমতায় ফেরান রফিক বেলঘালি। বিরতির পর ৫৫ মিনিটে মার্সেল জাবিৎসারের গোলে ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। মিনিট পাঁচেক পর সমতা টানেন রিয়াদ মাহরেজ।

নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ে মাহরেজ আর সাসার গোল খানিকের জন্য তৈরি করল চরম রোমাঞ্চ। তাতে ইরানের জন্য থাকল বিদায়ের হতাশা।

এই ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনার পেছনে থেকে ‘জে’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করল অস্ট্রিয়া। সেরা তৃতীয় অবস্থান পাওয়া আট দলের সর্বশেষটি হলো আলজেরিয়া।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

শুরুতেই পিছিয়ে পড়েছিলো ডিআর কঙ্গো। সেই গোল ধরে বিশ্বকাপে প্রথম জয়ের আভাস পাচ্ছিলো উজবেকিস্তান। তবে

কলম্বিয়ার সঙ্গে ড্র করে নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল

পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল কলম্বিয়ার। একের পর এক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করল ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

চাঁদা দাবির সময় গণপিটুনি, গ্রেফতারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’