ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১১:২৭

টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার একদিন পর রায়হান খান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রায়হান খান মির্জাপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের মাজাহারুল ইসলাম খানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন রায়হান। এ সময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালে সজোরে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর জখম হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রায়হানের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে মা-বাবা এখন নির্বাক। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে মির্জাপুরের ব্যস্ততম সড়কগুলোতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে এবং চালকদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের নিকট কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আমার বার্তা /জেএইচ

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচ এলাকায় আজ রোববার (২৮ জুন) সকাল থেকে

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

চাঁদা দাবির সময় গণপিটুনি, গ্রেফতারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’