ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১০:০৯

একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করল ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা। প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর এক গোল হজম করলেও, বদলি নামা লিওনেল মেসির রেকর্ডগড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় দলটি। এক মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ।

বিরতির পর দুই পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে নতুন গতি আনেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে নিজের চেনা নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন তিনি। সেই গোলেই জয়ের শেষ সিলমোহর পড়ে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন একটি অনন্য রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে

শেষ মুহূর্তের মহানাটকীয়তায় আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, ইরানের বিদায়

যোগ করা সময়ে রিয়াদ মাহরেজ গোল করে যখন আলজেরিয়াকে এগিয়ে নিলেন, তখন সম্ভবত নেচে উঠেছিল

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

শুরুতেই পিছিয়ে পড়েছিলো ডিআর কঙ্গো। সেই গোল ধরে বিশ্বকাপে প্রথম জয়ের আভাস পাচ্ছিলো উজবেকিস্তান। তবে

কলম্বিয়ার সঙ্গে ড্র করে নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল

পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল কলম্বিয়ার। একের পর এক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

চাঁদা দাবির সময় গণপিটুনি, গ্রেফতারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’