ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১৫:৪৯
আপডেট  : ২১ জুন ২০২৬, ১৫:৫১

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন।

সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম। ভেজাল, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

হঠাৎ ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি বঞ্চিত হলে নিজের ক্ষোভ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসেবে গণ্য করে আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমার বার্তা/এমই

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

চট্টগ্রামে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২১

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দিন-দুপুরে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীদের গুলির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী