ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

আমার বার্তা অনলাইন:
১১ জুন ২০২৬, ১২:৫২

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট আয়োজন করেছে। যার পরিধি অনেক বিস্তৃত এবং বহু নতুনত্বে মোড়ানো থাকবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপের একাধিক উদ্বোধনী অনুষ্ঠান হবে, তাও আবার তিনটি পৃথক দেশ ও পৃথক দিনে।

আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের ২৬ সদস্যকেই মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়। আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে (সাড়ে ১১টায়) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১০ আসরেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ম্যাচ শুরুর দেড়ঘণ্টা আগে। আরও একটি মিল আছে ওই আসরের সঙ্গে। কলম্বিয়ার জনপ্রিয় পপস্টার শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন ওই বিশ্বকাপে। যা তাকে অমরত্ব দিয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গান দিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভিন্ন আমেজ যোগ করেন শাকিরা। ২০২৬ আসরেও জনপ্রিয় নাইজেরিয়ান আফ্রোবিটস সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং–‘দাই দাই (চলো এগিয়ে যাই)’।

আগে বলা হয়েছিল বিশ্বকাপের থিম সং গাওয়া শাকিরা-বার্না বয় ফাইনালের বিরতিতে সঙ্গীত পরিবেশন করবেন। পরে জানানো হয়– মেক্সিকোয় হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছেন তারা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ। তিনি অলিম্পিকের বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানেরও নেপথ্যের কারিগর। মেক্সিকো সিটির কনসার্টে মেক্সিকান সংস্কৃতিকে তুলে ধরা হবে। এতে আদিবাসী এবং আধুনিক লোকজ শিল্পীদের পরিবেশনা থাকবে।

ফিফা জানিয়েছিল– মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির গ্র্যামিজয়ী পপ ব্যান্ড মানা সঙ্গীত পরিবেশন করবে। এ ছাড়া আয়োজনে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশিন, জে বালভিন, লিলা ডাউন্সের মতো তারকা ও লস অ্যাঞ্জেলস আজুলস ব্যান্ড। শাকিরা-বার্না বয় গাইবেন অফিসিয়াল থিম সং।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন, টরোন্টোতে স্বাগতিক দল এবং বসনিয়া-হার্জেগোভিনা মুখোমুখি হবে। এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও। কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় নতুন রূপায়ণ তুলে ধরা হবে। একইসঙ্গে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের প্রতিফলন হবে সেখানে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জুন, লস অ্যাঞ্জেলসে লড়বে স্বাগতিক ফুটবল দল এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। অন্যান্য শিল্পীদের মধ্যে পারফর্ম করবেন আটলান্টার র‍্যাপ তারকা ফিউচার, যার আসল নাম নেভাডিয়াস উইলবার্ন। এ ছাড়া থাকছে আনিতা, লিসা, রেমা ও টাইলার পরিবেশনা।

আমার বার্তা /জেএইচ

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম বনাম ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে এক প্রীতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন