ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

আমার বার্তা অনলাইন:
১১ জুন ২০২৬, ১১:০৫

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনগত মধ্যরাতে। এতে হাসি ফুটেছে ভোলার কর্মহীন থাকা জেলে, ফিশিংবোট মালিক ও সংশ্লিষ্টদের মুখে। ইতোমধ্যে ভোলার বিভিন্ন ঘাট থেকে জাল-বোট ও বেশ কয়েকদিনের বাজারসদাই নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলেরা। সকলেরই প্রত্যাশা, সাগর থেকে ফিশিংবোট ভরে মাছ ধরে আনবেন এবং তা বিক্রি করে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেবেন।

ভোলা জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জলসীমায় গত (১৪ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যা শেষ হবে আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনগত মধ্যরাতে।

জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, ভোলার ৭ উপজেলায় রয়েছেন ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে। তাদের মধ্যে সদর উপজেলার ৩ হাজার ৬৯৮ জন, দৌলতখানের ১১ হাজার ৫৫০ জন, বোরহানউদ্দিনের ৭ হাজার ৬৫০ জন, লালমোহনের ৮ হাজার ৮০৪ জন, তজুমুদ্দিনের ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশনের ১৭ হাজার ৫৬১ জন ও মনপুরা উপজেলার ১০ হাজার ১৮৫ জন জেলে রয়েছেন। যারা সরাসরি সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এছাড়া এর সাথে আরও প্রায় লক্ষাধিক মানুষ জড়িত রয়েছেন। যাদের রুটিরুজি সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল।

সরেজমিনে দৌলতখান উপজেলার পাতারখাল এলাকা ঘুরে দেখা যায়, মাঝি-জেলে ও বোট মালিকদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে মেঘনা নদী তীরবর্তী এলাকাটি। কেউ ৫-১০ দিনের বাজার-সদাই বোটে উঠাচ্ছেন আবার কেউ এর চেয়েও বেশি। আবার কেউ কেউ আগেভাগেই বাজারসদাইসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, তারা মূলত নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে জাল ফেলবেন। অন্যদিকে কোনো কোনো বোটের মাঝিমাল্লারা শেষ মুহূর্তে জাল-ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন, কারোই যেন দম ফেলার সময় নেই। সকলের একটাই লক্ষ্য সাগরে মাছ ধরতে যেতে হবে।

সাগরে এবারের ৫৮ দিনের নিষেধাজ্ঞার কারণে মানবেতর জীবনযাপন করেছেন বলে জানান জেলে মো. মিরাজ, রাকিব, হারুন, সাইফুল, লোকমান, ইয়াছিন ও খলিল। এবারের অভিযান চলাকালে ঈদুল আজহা পালিত হয়েছে। অর্থসংকটের কারণে ঈদের আনন্দ আমাদের পরিবারে পৌঁছেনি। সাগরই হল আমাদের উপার্জনের পথ, সে পথই বন্ধ ছিল নিষেধাজ্ঞার কারণে।

তারা আরও বলেন, আজ মধ্যরাত থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে, তাই আমরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। প্রতিটি বোটে প্রায় ২-৫ লাখ টাকার পর্যন্ত জ্বালানি তেল, খাবার পানি, মাছ সংরক্ষণের জন্য বরফ থেকে শুরু করে সকল বাজার-সদাই বোটে তুলেছি। আশা করছি ৫-১০ দিনের মধ্যেই তীরে ফিরে আসবো। সাগরে গিয়ে যদি বেশি পরিমাণে বড় বড় ইলিশসহ অন্যান্য মাছ পাই তাহলে আমাদের আনন্দের শেষ হবে না। আর যদি কাঙ্ক্ষিত মাছ না পাই তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবো, আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবার ও বোটের মালিকগণ। এছাড়া নিষেধাজ্ঞার মধ্যে কর্মহীন হয়ে থাকা জেলেদেরকে সরকার যে পরিমাণ চাল দিয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

এদিকে নিষেধাজ্ঞা সফল হয়েছে জানিয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা চলাকালে ভোলার ৬৩ হাজার ৯০০ জন জেলেকে ৭৭ কেজি করে প্রায় ৫ হাজার মেট্রিক টন সরকারি ভিজিএফ চাল দেওয়া হয়েছে। আশা করছি ভোলার জেলেরা সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছ পাবেন এবং তাদের বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

আমার বার্তা /জেএইচ

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ ফুটবল-২০২৬  উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বাজেটে শুল্ক-কর হ্রাসে যেসব পণ্যের দাম কমতে পারে

জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৪৪৩২ টাকা

আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘের সতর্কতা

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও: ববি হাজ্জাজ

উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির কাজ

হার্টের রিংয়ের দাম কমেছে ৩ থেকে ৪৮ হাজার টাকা 

ঢাকায় কূটনৈতিক কোরের সদস্যদের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা