ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:১৭

বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আর্জেন্টিনার ক্যাম্পে বড় ধাক্কা লাগল। বিশ্বকাপের আগে মেজর লিগ সকারের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বাম ঊরুর অস্বস্তিবোধ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার এই চোট কতটা গুরুতর, তা জানার আগ্রহ তুঙ্গে। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বললেন মায়ামি কোচ গুইলেরমো হোয়োস।

দারুণ দুটি অ্যাসিস্টে দলের জয়ে অবদান রাখেন মেসি। দুই গোলে পিছিয়ে পড়েও ৬-৪ গোলে ম্যাচটি জেতে মায়ামি। কিন্তু এই জয় ম্লান হয়ে গেছে মেসির পেশির ইনজুরিতে। নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। বাঁ ঊরুর অস্বস্তিবোধ নিয়ে সোজা লকারু রুমে চলে যান তিনি।

৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পর মায়ামি অধিনায়ককে বাঁ ঊরুর উপরের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি খেলোয়াড় পরিবর্তনের অনুরোধ করেন এবং মাতেও সিলভেত্তির বদলি হন।

অবশ্য কারো সহায়তা ছাড়াই মাঠ ছাড়েন মেসি। নিজেই চলে যান লকার রুমে। ম্যাচের পর হোয়োস বলেন, মেসির যে চোটে পড়েছেন, সেটা এখনই বলা যাবে না। মাঠের অবস্থার কারণে পূর্বসতর্কতা হিসেবে আর্জেন্টাইনকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।

মেসির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ামি কোচ বললেন, ‘আমি যতদূর জানি, আমরা এখনও (মেডিক্যাল) রিপোর্ট পাইনি। কিন্তু আমরা শিগগিরই পেয়ে যাব। আসলে সে ক্লান্তিতে ভুগছে, এটা অবশ্যই ক্লান্তি। সে ক্লান্ত ছিল। মাঠ ছিল ভারী এবং সন্দেহ যখন ওঠে, তখন কোনো ঝুঁকি না নেওয়াই সাধারণ পন্থা।’

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বেশ সতর্ক। ব্যস্ত সূচির কারণে মাঝেমধ্যেই তাকে ছাড়া খেলতে নেমেছে দল। গত কয়েক বছরে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে কয়েকবার সাইডলাইনে ছিলেন। এই বছরের শুরুতে মায়ামির প্রাক মৌসুমে বেশিরভাগ ম্যাচ খেলেননি। সবশেষ পাওয়া চোট গুরুতর হলে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন বেশ বড় ধাক্কা খাবে। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, পাঁচ দিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এখনও মেসি বিশ্বকাপে খেলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে তাকে রেখেই যে দল ঘোষণা হবে, সেটা জানিয়েছেন সহকারী কোচ রবার্তো আয়ালা।

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস ডে লা

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

৫ জুন হামজা-সামিতদের ম্যাচ সান মারিনোতে। সেই ম্যাচ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি