ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১১:৪৬

২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মান নাগরিকত্ব পেয়েছেন। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ' জানিয়েছে, গত বছর কমপক্ষে ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন জার্মান পাসপোর্ট পেয়েছেন।

জার্মানির ইতিহাসে এই প্রথম এক বছরে এত সংখ্যক অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন। আগের বছর ২০২৪ সালে পেয়েছিলেন ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন৷

২০২৪ সালের মাঝামাঝি জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে। এর আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো এবং কমপক্ষে আট বছর জার্মানিতে বসবাস করতে হতো। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয়েছে এবং বাসস্থানের ন্যূনতম মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনা হয়েছে। তার পর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে।

২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের সংখ্যা আগের বছর ২০২৩ সালের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২৫ সালে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে।

২০২৪ সালে যারা নাগরিকত্ব পেয়েছেন, তাদের মধ্যে ২৮ শতাংশ ছিলেন সিরিয়ার নাগরিক। এরপরের স্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা। তবে এই পরিসংখ্যান জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির। পূর্বাঞ্চলের রাজ্য মেকলেনবুর্গ-ফোরপমার্ন এবং সাকসেন-আনহাল্টের তথ্য এখনো পাওয়া যায়নি৷ কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।

আগামী দিনে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের শুরুতে রাশিয়ার আক্রমণের পর যে ইউক্রেনীয়রা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে পাঁচ বছরের বাসস্থানের শর্ত পূরণ করবেন। উত্তরের অউরিখ অঞ্চলের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৭ সালের বসন্তের মধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য হবেন এবং আইনি মর্যাদা নিশ্চিত করতে তারা এই সুযোগ নেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনীয় শরণার্থীরা জার্মানিতে আসার পর থেকেই কাজের অনুমতি এবং পূর্ণ বাসস্থানের মর্যাদা পেয়েছিলেন, যা ২০১৫-১৬ সালে আসা সিরীয়শরণার্থীদের ক্ষেত্রে শুরুর দিকে ছিল না। ২০২৭ সালের মার্চে ইউক্রেনীয়দের সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার আগেই অনেকে নাগরিকত্বের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনও চুক্তি সম্পন্ন হলে আরব ও অন্যান্য মুসলিম দেশগুলো যেন ইসরায়েলের

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান অসিম মুনির বেইজিং সফরে গেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বমোট ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের

ইরান চুক্তির ‘কাছাকাছি’ আসায় তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তির ‘কাছাকাছি’ এসেছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর আজ সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি