ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেট বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক সহায়তা বন্ধ করল আইসিসি

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৪:৪২

পরিচালনা সংক্রান্ত জটিলতার কারণে ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা চলতি সপ্তাহের শুরুতে কানাডা ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। যা কানাডিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কা। কারণ সহযোগী দেশগুলোকে আইসিসির অর্থায়নের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই অর্থায়ন স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেট কার্যক্রম বা উচ্চ পারফরম্যান্স কর্মসূচিতে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে না। তবে সহযোগী সদস্য দেশ হওয়ায় ক্রিকেট কানাডার জন্য বড় ধাক্কা এটি। ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বোর্ডটির মোট আয় ৫.৭ মিলিয়ন কানাডিয়ান ডলারের মধ্যে ৩.৬ মিলিয়ন ডলারই এসেছে আইসিসির কাছ থেকে, যা মোট আয়ের ৬৩ শতাংশ।

যদিও কানাডা ক্রিকেট বোর্ডের পরিচালনায় ব্যর্থতার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশিত হয়নি। তবে কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’ জানিয়েছে, আইসিসির নীতিমালা ভঙ্গ, ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে উদ্বেগ এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে। ক্রিকেট কানাডা সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরে ও বাইরে নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচটি নিয়েও তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট।

এ ছাড়া আরেকটি তদন্ত শুরু হয়েছে কানাডার সাবেক কোচ খুররম চৌহানকে ঘিরে ফাঁস হওয়া এক ফোনালাপের অডিওকে কেন্দ্র করে। সেখানে তিনি অভিযোগ করেন, ক্রিকেট কানাডার তৎকালীন (বর্তমানে সাবেক) শীর্ষ বোর্ড সদস্যরা জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে তার ওপর চাপ প্রয়োগ করেছেন। ওই অডিওতে ম্যাচে দুর্নীতি চেষ্টারও অভিযোগ রয়েছে। দুর্নীতি তদন্ত নিয়ে গত মাসে ক্রিকইনফোকে আইসিসির অন্তর্বর্তীকালীন অ্যান্টি-ইন্টেগ্রিটি ইউনিট প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বলেন, আইসিসি সদস্য দেশগুলোর শাসনসংক্রান্ত বিষয় যখন তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, তখন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করে।

ক্রিকেট কানাডার প্রশাসনিক নিয়োগ নিয়েও গত বছর বিতর্ক হয়েছিল। বিশেষত সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান খানের নিয়োগ ও অল্প সময়ের মাঝে অপসারণের বিষয় অন্যতম। তার বিরুদ্ধে পূর্বের ফৌজদারি অভিযোগ গোপন রাখার বিষয়টি আইসিসির নজরে আসে। পরে সালমানের বিরুদ্ধে চুরি ও জালিয়াতির অভিযোগ আনে ক্যালগারি পুলিশ। যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করেন। এপ্রিলে আমজাদ বাজওয়ার জায়গা ক্রিকেট কানাডার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পান অরভিন্দর খোসা।

এদিকে, গত ৯ ও ১০ মে ক্রিকেট কানাডার বার্ষিক সাধারণ সভার পরপরই অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় আইসিসি। ওই সভায় বোর্ডের চলমান পরিচালনা কার্যক্রমে সংস্কারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নতুন ৯ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর খোসাকে সভাপতি নির্বাচিত করা হয়। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইসিসি। তবে ক্রিকেট কানাডার মিডিয়া ম্যানেজার জিমি শর্মা দ্য ফিফথ স্টেটকে বলেছেন, বোর্ডের বর্তমান সমস্যা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং সেসব সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আমার বার্তা/এমই

দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, বিপর্যয়ে বাংলাদেশ

মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেন স্রেফ

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

নিজের জন্ম ফ্রান্সে, এমনকি তাদের বয়সভিত্তিক দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্বও করেছেন ১৮ বছর বয়সী

লিভারপুলকে শঙ্কায় ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা

লিভারপুল হয়তো খুব দ্রুতই এবারের মৌসুমটা শেষ করতে চাচ্ছে! পারফরম্যান্স কিংবা ভাগ্য কোনোটিই যে সহায়

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক

সিলেটে ভোরে বৃষ্টি হয়েছিল, তবে এরপর আর হয়নি। নতুন করে বৃষ্টি শুরু না হলে সময়মতোই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

চীনের সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে: পাটমন্ত্রী

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নয়, বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী

ব্যাংকিং খাতে সংকট সমাধানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: ফখরুল

ক্রিকেট বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক সহায়তা বন্ধ করল আইসিসি

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

চীন সফর শেষ করেই মিত্র তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ