ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১০:৩৮

সাবেক মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায়, মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে সিনহা হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। সিনহা ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালের মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যথাক্রমে ৫৮,৪৫৫ ও ৮৩,৬২৩ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ ঘোষিত জেলা বিএনপির কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়, তবে গুরুতর অসুস্থ জনিত কারণে সেসময় তিনি হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে গুরুত্বপূর্ণ সংস্কার করা যায়নি: সালেহউদ্দিন

রাজনৈতিক ম্যান্ডেট ও পর্যাপ্ত ক্ষমতার অভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি

রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

অবসরে গে‌ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

ভারতের 'ভোজশালা'কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী

উপায় ও ইউসিবি ইনভেস্টমেন্টের মধ্যে কর্পোরেট পেআউট সল্যুশন চালুতে চুক্তি

পদ্মা ব্যারাজকে স্বাগত জানাই, তবে তিস্তার বিনিময়ে নয়: জামায়াত আমির

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

জাবিতে ধর্ষণচেষ্টা: আসল ছবি আড়ালে, এআই ছবি ছড়ানো নিয়ে উদ্বেগ

লিভারপুলকে শঙ্কায় ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরাইল

১৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে গুরুত্বপূর্ণ সংস্কার করা যায়নি: সালেহউদ্দিন

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার