ই-পেপার শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

মাসউদুল কাদির
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫
আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামে দীক্ষিত হলেন কোরিয়ান কিম জিন। কোরিয়ান আনসান মসজিদের ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) কোরিয়ার আনসান মসজিদে বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কিম জিন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন।

বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, আলহামদুলিল্লাহ, আজ আনসান মসজিদে কিম জিন কোরিয়ান ভাই ইসলাম গ্রহণ করলেন। কিম জিন তাঁর উজবেক স্ত্রীর সঙ্গে এসেছিলেন। তাঁদের বিয়ে হয়েছে ৩০ বছরেরও বেশি সময়। তাঁর স্ত্রী মুসলিম, আর স্বামী ছিলেন ধর্মহীন।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “ইসলাম সম্পর্কে কিছু জানেন?” তাঁরা দুজনই বললেন, ইসলাম সম্পর্কে তাঁরা তেমন কিছুই জানেন না। তবে তাঁরা ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান।

কিম জিন বলেন, আমাদের ছেলে-মেয়েরা এখন বড় হয়ে গেছে। জীবনের এই পরিণত বয়সে এসে তাঁদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মানসিক শান্তির জন্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য।

মুফতি আমান বলেন, আমি তাঁর সঙ্গে ইসলামের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপর তাঁকে শাহাদা পাঠ করতে বললাম। আলহামদুলিল্লাহ, তিনি আরবি ও কোরিয়ান ভাষায় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

প্রসঙ্গত, কোরিয়ান কিম জিন ইসলাম জানবার জন্য আনসান মসজিদে নিয়মিত আশা যাওয়া করবেন। ধারাবাহিকভাবে ইসলাম সম্পর্কে শিখবেন।

মুফতি আমান বলেন, আল্লাহ কিম জি ইসলাম গ্রহণ কবুল করুন, তাঁকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করুন এবং ইসলামের ওপর আমৃত্যু অটল থাকার তাওফীক দান করুন।

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

মুমিন মাত্রই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসারে। এটা ঈমানেরও দাবি।

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

আল্লামা মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন একজন বরেণ্য মুফতি, যিনি মানুষকে শরিয়তের সঠিক দিকনির্দেশনা দেওয়ার

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

আপনার প্রতিষ্ঠান এবং আপনার ধর্মপালকদের নিন্দা করবেন না, ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে থাকুন। দারুল

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাংলাদেশের দাওয়াতি কাজের সিপাহসালার শায়খ আহমাদুল্লাহ ডা. জাকির নায়েককে বই উপহার দিয়েছেন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা দাবি' 

লা মাযহাবি : মুখ ও মুখোশ

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস 

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না-তারা তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী

‘আমি এখনো জামায়াতের লোক’

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

মশার কাছে রাষ্ট্রের পরাজয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি