ই-পেপার শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

‘আমি এখনো জামায়াতের লোক’

আমার বার্তা অনলাইন
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০

খাতা কলমে নিজেকে জামায়াতের লোক দাবি করে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম বলেছেন, তিনি এখনো খাতা কলমে সব জায়গায় জামায়াতের সদস্য হিসেবে আছেন। জামায়াত কি বলছে না বলছে এটা তার জানা নেই।

গণমাধ্যমকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান এই নেতা।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তার এমপি পদ বহাল আছে এর ফলে প্রশ্ন উঠেছে গাজী নজরুল এখন কোনো দলের দলের এমপি নাকি তিনি স্বতন্ত্র হিসেবে সংসদে আছেন।

গাজী নজরুল গণমাধ্যমকে বলেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ আমার আল্লাহর রহমতে এখনো আছে। আমি জামায়াতের সদস্য হিসেবেই তো এখনো আছি খাতা কলমে সব জায়গায়। এটা আমার যতদূর জানা। আর জামায়াত কি বলছে না বলছে এটা আমার জানা নেই।

তবে জামায়াতের নেতাদের বক্তব্য ভিন্ন। তাদের ভাষ্য বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের কেউ নন। তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা এক আসনের এমপি মো. ইজ্জতুল্লাহ বলেন, গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন তিনি কি বলছেন সে বিষয়ে জানা নেই। পার্লামেন্টও দিয়েছি এবং কমিশনও দিয়ে দিয়েছি।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা তো তাকে দল থেকে বহিষ্কার করেছি। তারপর স্পিকার, ইলেকশন কমিশনের সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে।

বর্তমানে গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়টি স্পিকার ও ইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে জামায়াতের চিঠির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখনো কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

৭৫ বছর বয়সি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। এরপর গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে জানিয়ে গত ২২ জুলাই জামায়াত থেকে তাকে বহিষ্কার করা হয়।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী

হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয় : চরমোনাই পীর

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মক্কা নগরীতে যেকোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না-তারা তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী

‘আমি এখনো জামায়াতের লোক’

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

মশার কাছে রাষ্ট্রের পরাজয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি