ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১১:০১

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি-তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন নতুন করে বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ গণজাগরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বিনির্মাণের সেই আন্দোলন আজ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাদকের আগ্রাসনে সমাজ ও তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ প্রতিরোধ সম্ভব।

তিনি বলেন, আপনারা মাদক, যৌতুক ও জুয়াকে না বলবেন। নিজেদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলন আজ সফলতার পথে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে। মাদকসহ সামাজিক অপরাধ দমন করতে পারলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব, ইনশাআল্লাহ।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতাসহ নানা কর্মসূচি চালু হয়েছে। লক্ষ্য একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। লালমনিরহাটের আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে সেই প্রত্যশা করছি।

‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ অন্যরা।

আলোচনা সভা শেষে তিন মন্ত্রী ও সংসদ সদস্যদের নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’-এর শোভাযাত্রা এমটি হোসেন মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

আমার বার্তা /জেএইচ

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‌‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

দলের নেতাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।  শনিবার

শিগগির আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি