ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১২:২৯

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর সাকিবের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

মৃত সাকিব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার তিনি পরশুরামের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে তার নানা মরহুম সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে মুহুরী সেতু সংলগ্ন নদীতে গোসল করতে নামেন সাকিব। একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলও ঘটনাস্থলে আসে।

রোববার সকালে ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফুলগাজীর ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করলে স্বজনেরা সেটি সাকিবের বলে শনাক্ত করেন।

সাকিবের নানি বেগমের নেছা বলেন, সাকিব মানসিকভাবে অসুস্থ ছিল। আমাদের অজান্তে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

ফুলগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের সদস্যরাও রয়েছেন। মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। পরশুরাম থানা পুলিশ ও নিহতের স্বজনেরাও সেখানে রয়েছেন। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত করা হবে।

আমার বার্তা /জেএইচ

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

মির্জাপুর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম, ফতেপুর ও লতিফপুর এলাকায় বংশাই নদীর ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে নিরাপত্তা জোরদার

জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী

বিশেষায়িত বাহিনীগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

ভিসানীতিতে ৬ ধরনের পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প