ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৬, ১৩:০৮

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই যে, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটা হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ভাগ হলো ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে তারা যেন বাধা সৃষ্টি করেন এবং অভিশংসনের দাবি তোলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম যে, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ করতে পারিনি। ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে আপনারা (বিএনপি) রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেননি। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সেটা হতে দেননি।

রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই বলে উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সংসদ এখন আইনগতভাবে এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এ সময় সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন তিনি।

আমার বার্তা /জেএইচ

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ