ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৬, ১৩:৫৭

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ‘সত্য প্রতিশ্রুতি’ বা ‘ওয়াদায়ে সাদিক–৪’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) এই হামলা চালানো হয়। এই অভিযানের প্রতীকী স্লোগান ছিলো— ‘হে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব (আ.)’।

খবরে বলা হয়, এ অভিযানে ওয়ারহেড সংবলিত ‘ক্বাদর’, ‘খুররামশাহর’ ও ‘এমাদ’ ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে অধিকৃত ফিলিস্তিনে তথা ইসরায়েলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলজুড়ে বিপদ সংকেত হিসেবে সাইরেনের একটানা শব্দ শোনা যায় বলেও উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি গণমাধ্যম আইআরজিসির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানে প্রায় ১,৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৮,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অন্তত ১১ জন এবং লেবাননে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৪০ জন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ