ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৪০

দিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ১৩ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বিমসটেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ছাড়া অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।

এর আগে ১২ অক্টোবর বিমসটেক সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, মানব পাচার, মাদক ও অর্থ পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সূত্র জানায়, বিমসটেক সচিবালয়ে পাঠানো বাংলাদেশের চিঠিতে চার সদস্যের প্রতিনিধিদলের নাম জানানো হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নেই।

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

১৯৯৭ সালে যাত্রা শুরু করা বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ জোটটির সভাপতির দায়িত্ব নেয়। এবারের বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকা থেকে গ্রেফতার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ে পরিদর্শন কার্যক্রম শুরু

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন শুরু

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ

ভারতে দ্বিমুখী আন্দোলনে বিরোধীরা, দিল্লিতে জড়ো হচ্ছেন শীর্ষ নেতারা

২১০০ সালের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে মানবজাতি, শীর্ষে পারমাণবিক যুদ্ধ ও এআই

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার

১২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

মা ইলিশ সংরক্ষণে আরিচা ঘাটে অভিযান, সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস