ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন শুরু

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৪৬

প্রচলিত ব্যাংকিং-ব্যবস্থার বাইরে গিয়ে ডিজিটাল তথ্যের সাহায্যে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণকে প্রধান এজেন্ডা করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। ব্যাংককে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বার্ষিক সভায় বেসরকারি বিনিয়োগকে কাজে লাগিয়ে তরুণদের জন্য সাশ্রয়ী প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নীতিনির্ধারকরা।

সম্মেলনে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিনিয়োগের ঘাটতি কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে যুক্ত করার কৌশলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

‘বেসরকারি মূলধনকে কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে ওই যৌথ সভা অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও আর্থিক খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশের জন্য সম্মেলনটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের বেসরকারি মূলধনকে উন্নয়ন অর্থায়নের সঙ্গে যুক্ত করার কৌশল বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সরকারি অর্থায়নের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা গেলে বিভিন্ন খাতে বিনিয়োগের পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। একইভাবে ডিজিটাল তথ্যের ভিত্তিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা গেলে তাদের ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান তৈরির সক্ষমতা বাড়তে পারে। এর জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন, নীতির ধারাবাহিকতা এবং দক্ষ জনশক্তি তৈরি করাও জরুরি।

জানা গেছে, এবারের সভায় তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। যার মধ্যে রয়েছে উন্নয়ন অর্থায়নে বেসরকারি মূলধনের ব্যবহার বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল তথ্য ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থায়ন সহজ করা।

সভা উপলক্ষে বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি বেসরকারি মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে রেকর্ড পরিমাণ ঋণ গ্যারান্টি দিয়েছে সংস্থাটি। নিজস্ব অর্থায়নের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে আরও বেশি বেসরকারি বিনিয়োগ যুক্ত করার দীর্ঘমেয়াদি লক্ষ্যে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্বব্যাংক।

সংস্থাটির মতে, উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে পর্যাপ্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি করা জরুরি। এ জন্য শুধু সরকারি অর্থ বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ওপর নির্ভর না করে বেসরকারি বিনিয়োগকারীদেরও উন্নয়ন কর্মকা-ে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী ট্রিলিয়ন ডলারের বেসরকারি মূলধন বিনিয়োগের অপেক্ষায় রয়েছে।

সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন কাজের সুযোগ : প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিও এবারের সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আগামী ১২ অক্টোবর ‘স্মল এআই : মোর অ্যান্ড বেটার জবস’ শীর্ষক অধিবেশনে তুলনামূলক কম খরচে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

১৩ অক্টোবর ‘এমএসএমই ফাইন্যান্স : লিভারেজিং ডেটা ফর জবস’ শীর্ষক অধিবেশনে এ বিষয়ে আলোচনা হবে।

বিশ্বব্যাংকের হিসাবে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান উৎস। কিন্তু পর্যাপ্ত ব্যাংকিং নথি, জামানত ও আর্থিক তথ্যের অভাবে এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ প্রয়োজনীয় ঋণ পায় না। ফলে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মী নিয়োগের সুযোগও সীমিত হয়ে পড়ে। এমন পরিস্থিতি পরিবর্তনে ডিজিটাল লেনদেন, ব্যবসার আয়-ব্যয়ের তথ্য এবং অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে ঋণগ্রহীতার সক্ষমতা মূল্যায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেসব ক্ষুদ্র উদ্যোক্তা সহজে ঋণ পান না, তাদের অর্থায়নের আওতায় আনার সুযোগ তৈরি হতে পারে। এই অধিবেশনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আর্থিক খাতের নেতারা অংশ নেবেন।

১৪ অক্টোবর ‘আনলকিং ইনভেস্টমেন্ট ইন ইমার্জিং মার্কেটস টু ক্রিয়েট জবস’ শীর্ষক অধিবেশনে এ বিষয়ে আলোচনা হবে। এতে বেসরকারি বিনিয়োগের ঝুঁকি কমানো, নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক পরিবেশ এবং বিনিয়োগের উপযোগী প্রকল্প তৈরির মতো বিষয় গুরুত্ব পাবে। বিশ্বব্যাংকের প্রত্যাশা, নিজস্ব অর্থায়ন ও গ্যারান্টির মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো গেলে উন্নয়ন প্রকল্পে তুলনামূলক বেশি মূলধন যুক্ত করা সম্ভব হবে।

সমাপনী অধিবেশন ও পরবর্তী সিউল সামিট : আগামী ১৬ অক্টোবর বার্ষিক সভার সমাপনী প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সংস্থাটির ভবিষ্যৎ অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শেষ হওয়ার ঠিক পরপরই আগামী ১৯ থেকে ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এআই অ্যান্ড ডিজিটাল সামিট’। সেখানে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে উন্নয়ন ও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ফলে ব্যাংককের বার্ষিক সভার আলোচনার ধারাবাহিকতা সিউলের সম্মেলনে প্রযুক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে।

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভারতের নরেন্দ্র মোদি সরকার ও ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন শুরু

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ

ভারতে দ্বিমুখী আন্দোলনে বিরোধীরা, দিল্লিতে জড়ো হচ্ছেন শীর্ষ নেতারা

২১০০ সালের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে মানবজাতি, শীর্ষে পারমাণবিক যুদ্ধ ও এআই

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার

১২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

মা ইলিশ সংরক্ষণে আরিচা ঘাটে অভিযান, সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস