ই-পেপার শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

আমার বার্তা অনলাইন
০৮ অক্টোবর ২০২৬, ১৭:০৫

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী ।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।

বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে সংলাপে দুই দেশের জনগণের প্রত্যক্ষ সুবিধা নিশ্চিত করতে একটি গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে ভারত গুরুত্ব দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হলো পারস্পরিক সমৃদ্ধি ও উন্নতির জন্য জনমুখী ফোকাস রেখে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পৃক্ততা বজায় রাখা। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে চলমান আলোচনার সময় আমরা বাস্তবসম্মত সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিচ্ছি।’

এর আগে, ঢাকায় ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ওই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘শেখ হাসিনার ভারত আসার ব্যাপারে ভারতীয় সশস্ত্র বাহিনীর কোনো ভূমিকা ছিল না এবং বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে বিস্মিত করেছিল।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। সামরিক বিমানটি যখন ভারতে পৌঁছায়, তখন ভারত এর জন্য প্রস্তুত ছিল না। শেখ হাসিনা সে সময়ও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে জীবনের বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া খুব কম বিকল্পই খোলা ছিল। সে সময়কার পরিস্থিতিতে বিমানের অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

পুলিশের প্রতি জনআস্থা সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি,

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব