ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর অপরাধ দমন এবং গণসহিংসতা (মব) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং তথ্যভিত্তিক পুলিশিং জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কোর কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সভায় ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের প্রবণতা, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা এবং পুলিশের চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদারের পাশাপাশি অপরাধপ্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কিশোর অপরাধ প্রতিরোধ এবং গণসহিংসতা (মব) ঠেকাতে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে জনগণের ভূমিকা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন পুলিশ সুপার। স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানো এবং তাদের আস্থা ও সম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি।

এ সময় তথ্যভিত্তিক পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সভায় জানানো হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটির সদস্যরা পর্যালোচনা করেন এবং বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, গণসহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে সভা শেষ হয়।

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেকসই জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ