ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

‌'ক‌ওমি মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয়'

আমার বার্তা অনলাইন
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪
https://amarbarta24.com/quotidiano@taglich/news-list/new#

কওমি মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও নানা ধরনের পেশাগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির পরিবর্তনে কওমি মাদরাসাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে Roots & Routes Foundation (RNR Foundation) আয়োজিত কওমি মাদরাসা শিক্ষকদের বেতন বৈষম্য: একটি জাতীয় সংকটের রূপরেখা শীর্ষক উন্মুক্ত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান আলোচকদের একজন তোফায়েল গাজালী বলেন, মাদ্রাসা কারো বাবার সম্পদ নয়। যারা মাদ্রাসায় পড়ান, তারা কোনো ব্যক্তির ব্যক্তিগত অনুগ্রহের ওপর নির্ভরশীল কর্মী নন। তারা একটি প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন। তাই তাদের শ্রমের ন্যায্য মূল্য ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কওমি মাদরাসার স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান রেখেই শিক্ষকদের বেতন, কর্মঘণ্টা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা জরুরি। মাদরাসার নামে স্বায়ত্তশাসন থাকবে, কিন্তু শিক্ষকরা মানবেতর বেতন পাবেন, এই ব্যবস্থা চলতে পারে না।

সেমিনারে বক্তারা বলেন, কওমি মাদরাসার বিপুলসংখ্যক শিক্ষক অত্যন্ত কম বেতনে দীর্ঘ সময় পাঠদান করছেন। অনেক ক্ষেত্রে একজন শিক্ষকের মাসিক বেতন এমন পর্যায়ে রয়েছে, যা তার ন্যূনতম জীবনযাপন ব্যয় মেটানোর জন্যও যথেষ্ট নয়। অথচ এসব শিক্ষক ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীর দৈনন্দিন শিক্ষা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন।

বক্তারা আরও বলেন, কওমি শিক্ষকদের বেতন ও কর্মপরিবেশ নিয়ে নির্ভরযোগ্য জাতীয় তথ্যের ঘাটতি রয়েছে। ফলে সমস্যাটির প্রকৃত আকার নির্ধারণ এবং কার্যকর নীতি প্রণয়ন কঠিন হয়ে পড়েছে। এ জন্য দ্রুত একটি জাতীয় জরিপ পরিচালনার দাবি জানানো হয়।

সেমিনারে কওমি মাদরাসার শিক্ষকদের জন্য জাতীয় ন্যূনতম বেতন কাঠামো প্রণয়ন, নিয়োগ ও কর্মপরিবেশের লিখিত নীতিমালা, পেশাগত প্রশিক্ষণ, ছুটি ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে মহিলা কওমি মাদরাসার নারী শিক্ষকদের বেতন ও কর্মপরিবেশ পৃথকভাবে জরিপ করে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সালাহউদ্দীন জাহাঙ্গীর।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম (তাকওয়া মসজিদ), মিরাজ রহমান, রিদওয়ান হাসান, আশরাফ মাহদী, মীর হুজাইফা, শাঈখ উসমান গণী, হাফেজ কেফায়েত, আবদুস সাত্তার আইনী, আবদুল গাফফার, সাঈদ আবরার নদভী, আহমাদ গালিব, তোফায়েল গাজালী, জাওয়াদ আহমাদ, রুহুল আমিন সাদী, আনছারুল হক ইমরান, শারাফাত শরীফ, হাসিব আর রহমান, এহসান সিরাজ, রাশিদুল আলম মোল্লা, আবুদ্দারদা আবদুল্লাহ এবং মুফতি হিফজুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, কওমি মাদরাসার শিক্ষকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশের শিক্ষাগত ও নৈতিক বিকাশে ভূমিকা রাখছেন। তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা শুধু শিক্ষকদের স্বার্থের বিষয় নয়, এটি দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

RNR Foundation মনে করে, কওমি মাদরাসার স্বাধীনতা ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখে শিক্ষক সমাজের বেতন বৈষম্য, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তার প্রশ্নে একটি বাস্তবসম্মত জাতীয় নীতিগত আলোচনা এখন সময়ের দাবি।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে চিকিৎসা সরঞ্জাম। তবুও

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অস্ত্র-বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

বিশ্ব নৌ দিবস ২০২৬: নীতি বাস্তবায়নে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার প্রত্যয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩