ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১২:৫১

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি তো জবাবটা দিন।’

এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘মানে, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন সে ৫ তারিখেও তো তার বক্তব্যও এসেছে।’

সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, ‘উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!’

তিনি আরও বলেন, ‘উনি আসবেন এবং উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন উনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।’

সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইনড হয়ে কথা বলে সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন উনি তো বলছেন বিচারালয়ে আসবেন আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’

দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না।’

তিনি আরও বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বীভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক তারা পাবেন। দ্যাটস ফর সিওর।’

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশে ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও প্রকৌশলীসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম