ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৩:৩৬

কেউ দায়িত্ব পালনে প্রত্যাশিত ফল দিতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

অনলাইনে গুজব, অপতথ্য ও নারীদের নিয়ে সাইবার বুলিং প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দিতে কাজ করবে। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

দেশীয় গ্যাস উত্তোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কিছু অলিগার্কের স্বার্থ রক্ষায় নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তার বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জানান, দেশের মজুত গ্যাস দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব।

তিনি বলেন, এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে। এতে ব্যবসায়ীদের ওপর চাপ কমবে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ কর্মসূচির বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড দেওয়া হবে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাটা সরকারের ব্যর্থতা। আমরা তা স্বীকার করছি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।

তিনি আরও জানান, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন স্থানে নতুনভাবে ভাস্কর্যটি নির্মাণ করা হবে।

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের আইনগত পরিবর্তনের

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ