ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৬:১২
আপডেট  : ০৯ জুলাই ২০২৬, ১৬:১৩

চব্বিশের গণঅভ্যুত্থানের পর পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন— র‍্যাব-১৪ এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে তিনজনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।

আমার বার্তা/এমই

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

প্রতিবছর পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছে, তা প্রাসঙ্গিক

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ৫ বছরে বিদেশে ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

হরমুজ যেভাবে ইরানের কাছে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল

নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা

ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড