ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৫:১৫
বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বিশাল দায়-দেনা নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি, এখান থেকে বের হওয়ার পথ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি।

সোমবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আযোজিত সংলাপে ১৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম।

মন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতবদ্ধ। আমরা ট্যাক্স ফ্যাসিলিটি দিয়েছি। আশা করছি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। এটি করতে পারলে জ্বালানি আমদানি করতে হবে না, যুগান্তকারী পরিবর্তন আসবে। যেভাবে বিনিয়োগকারী আসছে আমার বিশ্বাস আমরা করতে পারবো।

তিনি বলেন, এই মন্ত্রণালয়ে আমার দ্বিতীয় ইনিংস। আমি জেনারেশন প্রাইভেটে দিতে রাজি না। কারণ প্রাইভেট সেক্টর মুনাফা করবে। আর সরকার জেনারেশন করলে মুনাফা ছাড়া সার্ভিস দিতে পারবো। আমরা যদি বিতরণকে প্রাইভেটে দিতাম তাহলে ভালো হতো।

তিনি বলেন, আমাদের ক্যাবল টিভি অপারেটররা বাড়ি বাড়ি দিয়ে লাইন দিয়ে যদি বিল আদায় করতে পারে রূফটপ পারবে না কেনো। রূফটপ সোলারকে সে রকম সিস্টেমে আনতে পারলে সুবিধা হয়। বলা হচ্ছে ৭ টাকা ইউনিটে বিদ্যুৎ পাওয়া সম্ভব, তাহলে ব্যবহারকারীর খুশি হওয়ার কথা।

সরকার কৃষি জমির বিষয়ে খুবই সচেতন। বিগত সরকার অনেক ইপিজেড করে কৃষি জমি নষ্ট করেছে। অনেক লোকজন এখন বাস্তহারা। তখন কিছু টাকা পেয়েছে, সেই টাকা খরচ করে এখন পথে পথে ঘুরছে। আমরা সৌর বিদ্যুতের বিষয়ে রেলওয়ে, সওজসহ বিভিন্ন সংস্থার পতিত জমি বিবেচনা করছি। আবার প্রযুক্তির উন্নয়ন হয়েছে এখন কিন্তু সৌরবিদ্যুতের প্যানেলের নিজে সবজি চাষ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে বলেন, এখন যেসব বিভ্রাট হচ্ছে তার বড় একটি অংশ টেকনিক্যাল কারণে। অনেক জায়গায় লোড নিতে পারছে। কোথায় কখন ট্রিপ করে যায় দোষ হয় মন্ত্রীর। কয়েকদিন আগে যে লোডশেডিং হয়েছে দু’টি বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে হয়েছে। প্রাইভেট বিদ্যুৎকেন্দ্রের মনিটরিং করার কোন ব্যবস্থা ছিল না। আমি বলেছি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম থাকবে। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে এসে রিপোর্ট দেবে। বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়মিত রক্ষণাবেক্ষন করা হচ্ছে কি-না। এটা নিশ্চিত করা গেলে যখন-তখন বিদ্যুৎ বিভ্রাট হবে না। আবার কিছু এলাকায় বিতরণের সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ জন্য সময়ের প্রয়োজন হবে।

তিনি বলেন, বিগত সরকার অনেক দায়-দেনায় ফেলে রেখে গেছে। রাষ্ট্রের প্রয়োজনে কোন প্রকল্প নেওযা হয়নি, নেওয়া হয়েছে ব্যবসাকে লক্ষ্য করে। ঢাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবল প্রকল্প, পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার প্রকল্প আরও অনেক উদাহরণ দিতে পারি। আড়াই লাখ মিটার কেনা হয়েছে আর স্থাপন করা হয়েছে মাত্র ৬৭টি।

মন্ত্রী বলেন, ইরান সংকটের সময়ে আমরা শুধু তেল রেশনিং করেছিলাম। বলেছিলাম বাইকে যেহেতু দিনে ৫০০ টাকার তেল ব্যবহৃত হয় না, আর প্রাইভেট কারে ২০০০ টাকার বেশি হয় না। কিন্তু কি দেখলাম লম্বা লাইন, আমার বাসার পাশে দুটি পাম্প থাকায় সারারাত ধরে দেখলাম লাইন। ওই হুজুকের কারণে বাড়তি দাম দিয়ে তেল কিনতে হয়েছে। এতে প্রায় আড়াই বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। এখন আমরা মজুত ৩ মাস নিশ্চিত করার জন্য কাজ করছি।

ক্যাব উত্থাপিত ১৮ দফা সুপারিশ বিবেচনায় করার আশ্বাস দিয়ে বলেন, আমরা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। তাদের মতামত প্রচ্ছন্নভাবে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে থাকবে।

আমার বার্তা/এমই

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন, বর্তমান

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জাতীয় সংসদ অধিবেশনে এক অভিনব ও হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন সংরক্ষিত নারী আসনের সংসদ

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

২০২৪ সালের আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর