ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অতীত নিয়ে বিতর্ক না করে সামনে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৫:২০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতের রাজনৈতিক বিতর্কে না গিয়ে দেশের ভবিষ্যৎ নিয়েই আলোচনা করতে চাই। দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয়েছে। অতীতে কী ভালো বা মন্দ হয়েছে, সেই বিতর্কে তিনি যেতে চান না। কারণ দেশের স্বার্থে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীতে দেখা গেছে, ভবিষ্যতের চেয়ে অতীত নিয়েই বেশি আলোচনা হয়েছে। কিন্তু এখন দেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা শুনতে চায়।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের সদস্য হিসেবে এবারের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ নাম দিতে চান। এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবতা, মানুষের প্রয়োজন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্র পরিচালনায় বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় একটি বাস্তবমুখী ও কার্যকর বাজেট দেওয়ার চেষ্টা করে। তবে কোনো বাজেটই সব সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে পারে না। বাস্তবতা কঠিন হলেও সরকারের সর্বোচ্চ জ্ঞান, বিবেক ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন একটি বাজেট প্রণয়ন করা হয়েছে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা স্বস্তি পায়।

তিনি দাবি করেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর আগে যে কর ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজেট ঘোষণার আগে ও পরে নিত্যপণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি, যা অতীতে প্রায় নিয়মিত ঘটনা ছিল। সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে অর্থনীতি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে পড়েছিল এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।

তিনি আরও বলেন, পুঁজিবাজার এমন সংকটে পড়েছিল যে বহু মানুষ সর্বস্ব হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যায় এবং টাকার বিনিময় হার প্রায় ৪০ শতাংশ অবমূল্যায়িত হয়েছিল। পাশাপাশি অপ্রয়োজনীয় ও আয়বিহীন বিভিন্ন ‘ভ্যানিটি প্রকল্পে’ বিপুল দেশি-বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যার বোঝা এখনও বহন করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব সংকট অস্বীকার করতে চায় না এবং সংকটকে অজুহাতও বানাতে চায় না। রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর নীতি এবং জনগণকে সঙ্গে নিয়েই সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করতে হয়েছে। একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের বিশ্বাস, ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি সংকট কাটিয়ে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে।

আমার বার্তা/এমই

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেকে সর্বস্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন