ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-জাপানের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণে আলোচনা

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৪:০৮

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সাথে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে জাপানের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ও 'ফোর্সেস গোল' অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়।

আরও জানায়, উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন। এছাড়া, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেকে সর্বস্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন