ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১২:৫৬

২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব’ নামে নামকরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ করতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৮ ফেব্রুয়ারি থেকে যখন এই সংসদ শুরু করলাম আমরা তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজকে এখানে এসেছি। আমরা উভয়পক্ষ এবং আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্য হয়েছি। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে, দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। সম্মানিত বিরোধীদলীয় নেতা উনার বক্তব্য একটি কথা বলেছেন। খুব স্বাভাবিকভাবে আমরা যদি সবাই একমতই হতাম তাহলে তো একজন ব্যক্তি কথা বললেই হতো। সবার বিভিন্ন বিষয়ে আলোচনা করা প্রয়োজন হতো না। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা মতামত এক্সচেঞ্জ করেছি। অপিনিয়ন এক্সচেঞ্জ করেছি আমরা। কিন্তু তারপরও আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি, এটা যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করতে সক্ষম হয়েছি, তার জন্য নয়। আমি মনে করি, এটিতে সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয় তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে, ২০ কোটি মানুষ তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয়পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার পথ হয়তো তৈরি করতে পেরেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৫ আগস্টের ঘটনার পর দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই পরিস্থিতি থেকে পর্যায়ক্রমে দেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় নিয়ে আসতে সরকার সক্ষম হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সংসদে রাজনৈতিক দলের সদস্য, স্বতন্ত্র কিংবা ইন্ডিপেন্ডেন্ট সদস্য নির্বিশেষে সবাই সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন; এ জন্য সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংসদের সময় অত্যন্ত মূল্যবান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয়েছে। অতীতে কী হয়েছে, ভালো-মন্দ কী হয়েছে, সেই বিতর্কে তিনি আর যেতে চান না। কারণ দেশের মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে কথা শুনতে চায়।

তিনি বলেন, “যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেহেতু আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই। সেটি হচ্ছে ‘জীবন বান্ধব বাজেট’।”

প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে একটি সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী বাজেট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, যত ভালো বাজেটই উপস্থাপন করা হোক না কেন, সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরও সর্বোচ্চ বুদ্ধি, বিবেক ও জ্ঞান প্রয়োগ করে এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

তিনি বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে জনগণ, বিশেষ করে নারীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, “আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে, এই শুল্ক প্রত্যাহারের ফলে অতীতের মতো বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি আমরা এবার দেখিনি।”

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল ও সরকার হিসেবে জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তার কিছুটা হলেও সরকার পালন করতে পেরেছে এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সক্ষম হয়েছে।

আমার বার্তা /জেএইচ

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেকে সর্বস্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন