ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১০:৫২

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাওয়া সভায় নির্বাচনী ডেটাবেজের নিরাপত্তা জোরদার, আধুনিকায়ন এবং পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো বড় উদ্যোগগুলো নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রকল্পগুলো পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার ডেটাবেজ সুরক্ষিত করতে প্রায় ৫০০ কোটি টাকার একটি অবকাঠামো প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ‘উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয় এবং নির্বাচনী ডেটাবেজের জন্য সার্ভার স্টেশন নির্মাণ’ শীর্ষক এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯২.৮৩ কোটি টাকা। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি এই প্রকল্পের পুরো অর্থায়ন করবে সরকার। এর আওতায় একটি আঞ্চলিক, তিনটি জেলা এবং ৪৫টি উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশন ও কার্যালয় নির্মাণ করা হবে। মূলত ইভিএম, ব্যালট বাক্স ও ভোটার তালিকা সংরক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক তথ্যের গোপনীয়তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নির্বাচন কমিশন বলছে, ২০০৮ সাল থেকে গড়ে ওঠা এই বিশদ ডেটাবেজটি বর্তমানে পরিচয় যাচাইয়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এর অবকাঠামোগত নিরাপত্তা জরুরি।

এদিনের সভায় সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প হতে যাচ্ছে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ নির্মাণ। ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর ওপর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর নাব্য ফিরিয়ে আনা এবং সুন্দরবন এলাকার লবণাক্ততা কমানোর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের প্রভাবে সৃষ্ট দীর্ঘমেয়াদি পানি সংকট মোকাবিলা এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প ভূমিকা রাখবে। এছাড়া এই ব্যারেজ থেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে।

আজকের একনেক সভায় এই দুটি বড় প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন উন্নয়ন এবং দেশের বিভিন্ন মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীত করার প্রস্তাব। তালিকায় আরও আছে হাই-টেক সিটি-২ এর অবকাঠামো নির্মাণ, বিমসটেক সচিবালয় ভবন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং সাভার ক্যান্টনমেন্টে আবাসন কমপ্লেক্স নির্মাণের মতো প্রকল্প।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বেশ কিছু প্রকল্পের নকশা সংশোধন ও বিলাসিতা বর্জন করে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়েছে। আজকের এই বৈঠকের সিদ্ধান্তগুলো দেশের অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বাংলাদেশের রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর পরিদর্শন

সম্প্রতি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ইতালিয়ান কোস্ট গার্ড সদর দপ্তর পরিদর্শন করেন এবং

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিল চীনের সিনোভ্যক

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে

ভোটের লড়াইয়ের আগে নিউইয়র্কে পরীক্ষায় বসছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর পরিদর্শন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দু’দিনব্যাপী ভোট গ্রহণ শুরু

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিল চীনের সিনোভ্যক

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: কড়া বার্তা আনচেলত্তির

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্স

ভোটের লড়াইয়ের আগে নিউইয়র্কে পরীক্ষায় বসছেন পররাষ্ট্রমন্ত্রী

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় এক সপ্তাহে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ৯

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে'র টিকিট

মির্জাপুরে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব

১৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন