ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৬, ১৮:৪১

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জোনায়েদ সাকি জোর দিয়ে বলেন, এই প্রবৃদ্ধি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে, যাতে বৈষম্য না বাড়ে। এ লক্ষ্য পূরণে সরকার নতুন প্রশাসনিক ব্যবস্থা ও কৌশলগত কাঠামো গড়ে তুলছে।

তিনি উল্লেখ করেন, এই নতুন কৌশলের বড় লক্ষ্য হলো উন্নয়ন বাজেট যথাযথভাবে বাস্তবায়নের ব্যর্থতা মোকাবিলা করা। দুর্নীতি, অপচয় ও প্রকল্পের সময়সীমা বারবার বাড়ানোর প্রবণতা উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। এ সমস্যা সমাধানে পরিকল্পনা মন্ত্রণালয় চলমান সব প্রকল্পকে সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য করছে, যাতে সেগুলো পরস্পর সংযুক্ত থাকে এবং সুনির্দিষ্ট জাতীয় লক্ষ্য অর্জন করতে পারে।

ভূমি অধিগ্রহণের জটিলতা, কাঠামোগত বাজেট সীমাবদ্ধতা ও কার্যকর তদারকির অভাবের মতো সমস্যাগুলো কাটিয়ে উঠতেও সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করে মন্ত্রণালয় সময়মতো ও কম ব্যয়ে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও অপচয় কমাতে নতুন নীতি ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেশটির সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে যাচ্ছে। এ

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু বাতিলকৃত সরঞ্জাম নিলামে বিক্রি নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী