ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৬, ১০:০৩

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সর্বমোট ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০,৮৮৪ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। তারা মোট ৫২টি ফ্লাইটের মাধ্যমে ২১,৩০১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটের মাধ্যমে ১৫,৪২৫ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে গেছে ৮,২২৯ জন হজযাত্রীকে।

চলমান হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৭ জন হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের সবাই পুরুষ। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালী মেট্রো থানার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন।

হজ পালন শেষে হজযাত্রীদের দেশে ফেরার জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে। জেদ্দা থেকে শুরু হওয়া এই ফিরতি কার্যক্রম চলবে পুরো জুন মাস জুড়ে। আগামী ৩০ জুন বছরের শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সৌদি আরব। আগে ১৫ বছরের নিচে

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরও একজন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা