ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বিশেষ করে সেনেগালের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটির ফাঁকে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

প্রজাতন্ত্রের আফ্রিকান ইন্টিগ্রেশন, পররাষ্ট্র ও প্রবাসী সেনেগালিজ বিষয়ক মন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা-এর সাইডলাইনে ডাকারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকার আফ্রিকার দেশগুলোর সঙ্গে বিশেষ করে সেনেগালের সঙ্গে সম্পর্ক জোরদারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেনেগাল প্রজাতন্ত্রের আফ্রিকান ইন্টিগ্রেশন, পররাষ্ট্র ও প্রবাসী সেনেগালিজ বিষয়ক মন্ত্রী শেখ নিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অনেক বিষয় তুলে ধরা হয়েছে।

বৈঠকে মন্ত্রী নিয়াং ফোরামে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘ ভ্রমণ সত্ত্বেও প্রতিমন্ত্রীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৮১ সালের মার্চে সেনেগাল সফরের কথা স্মরণ করেন, যেখানে তার সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি উল্লেখ করেন, এটি ছিল বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের প্রথম সেনেগাল সফর।

তিনি বাংলাদেশের সাম্প্রতিক অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের কথাও তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুস্পষ্ট জনসমর্থনের বিষয়টি উল্লেখ করেন।

দুই মন্ত্রী শিগগিরই ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হন। যাতে রাজনৈতিক সংলাপ জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো যায়। প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

তিনি তৈরি পোশাক, টেক্সটাইল, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, চামড়া, পাট ও পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।

মন্ত্রী নিয়াং আফ্রিকায় শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে সফরের ইচ্ছা প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সেনেগালে মনোনীত রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা।

বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রিয় দৈনিক ‘লে সোলেয়েইল’ এবং সেনেগালের জাতীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন, বিশেষ করে নারীর কল্যাণে গৃহীত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন

এর আগে বাণিজ্য, বিনিয়োগ ও বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সেনেগালের রাজধানী ডাকারে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আমার বার্তা/এমই

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা বলছে, আজ বৃহস্পতিবার

ঢাকায়ও লোডশেডিং করা হবে : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দিতে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

দেশের কৃষির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ১ মে থেকে গ্যাস দেওয়া হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

ঢাকায়ও লোডশেডিং করা হবে : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বন্ধ ৬ পাটকল এ বছরই বেসরকারি খাতে লিজ দেবে সরকার: পাটমন্ত্রী

বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে, জ্বালানি সংকটও অসহনীয় পর্যায়ে: মন্ত্রণালয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর

সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী