ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশে যা বললেন মাহদী আমিন

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ১০:১৫

ফ্যাসিবাদের ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, গুম-খুন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে, নিজ নামে ও নিজ পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল।

মাহদী আমিন বলেন, এ সংগঠন করার কারণে অনেকে হলে থাকতে পারেনি, অনেকে পরীক্ষা দিতে পারেনি, অনেকে ক্লাসরুমে ঢুকতে পারেনি। তারপরও সীমাহীন নিপীড়ন-নির্যাতন বুকে ধারণ করে, সগৌরবে ছাত্রদলের পরিচয়েই তারা রাজনীতি করে গেছে। গুপ্ত বা প্রকাশ্য, কোনো রাজনৈতিক দল বা সংগঠন, গণঅভ্যুত্থানে বা ফ্যাসিবাদের ১৬ বছরে তাদের শহীদের সত্যিকার সংখ্যা প্রকাশ করেনি। কারণ ছাত্রদলের যে ত্যাগ-সংগ্রাম ও রক্ত-অশ্রুর ইতিহাস রয়েছে, অন্যসব রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন মিলিয়েও সেই সংখ্যার ধারে-কাছে পৌঁছাবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যার দিক থেকে একক সংগঠন হিসেবে সর্বাধিক ১৪২ জন শহীদ হয়েছেন, যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গণঅভ্যুত্থানের উত্তাল সময়ের প্রথম দিন, ১৬ জুলাই ২০২৪, আবু সাঈদের সঙ্গে একই ক্ষণে শহীদ হন ছাত্রদলের ওয়াসিম আকরাম। সেই চট্টগ্রামেই ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির আজ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গত দুই মাসে সরকারের ট্র্যাক রেকর্ড তার প্রমাণ। অন্তত এই সময়ে নিজ নামে, নিজ পরিচয়ে ছাত্রশিবিরসহ প্রতিটি ছাত্র সংগঠন রাজনীতি করবে, এটাই কাম্য। ইতোপূর্বে তারা যেভাবে গোপনে ছাত্রলীগের ভেতর বিস্তার লাভ করেছে, এবং এখনো ভিন্ন পরিচয়ে তাদের অনেকেই হয়তো সক্রিয়, এটি সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার পরিপন্থি।

পোস্টের শেষে এই উপদেষ্টা বলেন, জনগণ প্রত্যাশা করে, সহিংসতা ও সংঘর্ষের রাজনীতি পরিহার করে, গুপ্ত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকাশ্য, ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির পথে এগিয়ে আসবে বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠন।

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় এপ্রিলের শুরুতে প্রথমে সন্ধ্যা ৬টার মধ্যে

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

জিয়া সাংস্কৃতিক জোট-জিসাজে'র উদ্যোগে বাংলা নববর্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশে যা বললেন মাহদী আমিন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান