ই-পেপার সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩

ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

আমার বার্তা অনলাইন:
২২ মার্চ ২০২৬, ১৬:১০
ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল। কোনো বড় ধরনের অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২২ মার্চ) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

তিনি জানান, রমজান মাসজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেছেন, যার সুফল ঈদের দিনেও পাওয়া গেছে। যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের কোনো সুযোগ দেওয়া হবে না।

কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদের দিন সকালে মুসল্লিরা জামাত আদায়ের মাধ্যমে উৎসব শুরু করেন। এরপর দুপুর থেকে রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র, জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিলসহ পার্কগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ।

ঈদ উপলক্ষে নিরাপত্তা বিষয়ে তিনি জানান, রমজানের শুরু থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এবং মাঠপর্যায়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, ঈদ উপলক্ষে অনেক মানুষ ঢাকার বাইরে যাওয়ায় রাজধানীর অনেক এলাকা ফাঁকা থাকে। তাই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ২০০টির বেশি ফুট-পেট্রোল, ২৫০টি গাড়ি পেট্রোল, ৭০টির বেশি ফুট-পেট্রোল এবং ৭০টির বেশি চেকপোস্ট সক্রিয় থাকবে।

ডিএমপি কমিশনার ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা বাড়িতে তালা দিয়ে বাইরে গেছেন, তারা যেন পরিচিতজনের মাধ্যমে বাসার খোঁজখবর রাখেন এবং সিসিটিভি নজরদারি সচল রাখেন। কোনো অপরাধ বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতরে ঢাকা মহানগরে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

আমার বার্তা/এমই

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান আসামি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: প্রতিমন্ত্রী

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের পবিত্র দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: প্রতিমন্ত্রী

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

৭২-এর সংবিধান তো শেখ মুজিব নিজেই পাল্টেছেন: জামায়াত আমির

কুমিল্লা বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত ৬ জন

ইসরায়েলি শহর-উপসাগরীয় ঘাঁটিতে হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০’র বেশি

ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

কুমিল্লায় ১২ প্রাণহানিতে ২ গ্যাটম্যান বরখাস্ত, তদন্তে দুই কমিটি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

২২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি