ই-পেপার সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩

কুমিল্লা বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

আমার বার্তা অনলাইন:
২২ মার্চ ২০২৬, ১৬:১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়।

এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আমার বার্তা/এমই

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত  হয়েছেন। এতে

কুমিল্লায় ১২ প্রাণহানিতে ২ গ্যাটম্যান বরখাস্ত, তদন্তে দুই কমিটি

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বরত দুই

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রনের ধাক্কায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হয়েছে। এতে আরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: প্রতিমন্ত্রী

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

৭২-এর সংবিধান তো শেখ মুজিব নিজেই পাল্টেছেন: জামায়াত আমির

কুমিল্লা বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত ৬ জন

ইসরায়েলি শহর-উপসাগরীয় ঘাঁটিতে হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০’র বেশি

ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

কুমিল্লায় ১২ প্রাণহানিতে ২ গ্যাটম্যান বরখাস্ত, তদন্তে দুই কমিটি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

২২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি