ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭
আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৫

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের আগে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিষয়টি আজকেই আমাদের সচিব মহোদয় ঘোষণা করবেন। তিনিই আমাদের প্রতিনিধিত্ব করেন।’

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হয়েছিল। নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। সে সময় ইসি থেকে জানানো হয়, আসনটির নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করবে ইসি।

অন্যদিকে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসনের ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করেন। এরপর আসনটি শুন্য ঘোষণা করে ইসি।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে এর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। একই সঙ্গে দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। সূত্র অনুযায়ী, আগামী ৯ এপ্রিল আসন দুটিতে ভোট অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

আমার বার্তা/এমই

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করেছে সদ্য বিদায়ী

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ। যাত্রীদের সুবিধার্থে

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে: স্থানীয় সরকারমন্ত্রী

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা