ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটের নিখোঁজ মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১৪:০০

বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনশঙ্খলা বাহিনীকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

পরে আইনজীবী বলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখ (পেশায় মোটরসাইকেল ভাড়া চালক) গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে দুইজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্য কর্তৃক তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে একটি কোস্ট গার্ড স্পিড বোটে ৭-৮ জন ইউনিফর্ম পরিহিত সদস্য পন্টুনে এসে তার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে তাকে বোটে করে নিয়ে চলে যায়। এই ঘটনার পর পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পন্টন কোস্ট গার্ডের একজন সদস্য (সিএসি) স্বীকার করেন যে মিরাজ তাদের হেফাজতে রয়েছেন এবং ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে মর্মে আশ্বাস দেন। কিন্তু পরবর্তী সময়ে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় যে তারা মিরাজ শেখ নামে কাউকে আটক করেছে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও অনুসৃত হয়নি।

এই পরিস্থিতিতে মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ তার নিখোঁজ ছেলেকে উদ্ধারের লক্ষ্যে ২২ জুন হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটটি দায়ের করা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(বি)(i) এবং সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৩ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য।

জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) নবায়ন ও পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৯: স্বাস্থ্য অধিদপ্তর

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার এবং এসটিপি সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

জনস্বার্থ নিশ্চিত করে নেওয়া হবে আইএমএফের নতুন ঋণ: অর্থমন্ত্রী

বন্যা ও খরায় বিশ্বে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী থাকবে ২০২৮ সাল পর্যন্ত

অতিবৃষ্টি ও বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১ জন

রাজধানীর বিভিন্ন স্কুলে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, গভীর পর্যবেক্ষণে সরকার

মৌলভীবাজার: পূর্বাভাস থাকা সত্ত্বেও ছিল না প্রস্তুতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ

চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে জলাবদ্ধতা ও ভোগান্তি

বাগেরহাটের নিখোঁজ মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২৯৬৫ জন

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে