ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৮:৫৩

রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী বর্তমানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শহর।

অচিরেই রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এখানে ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী মিজানুর রহমান মিনু।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ. এরশাদ আলী ঈশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আমার বার্তা/এমই

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে বিস্তীর্ণ জনপদ পানিতে ডুবে গেছে। বিভিন্ন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক জেলের মরদেহ সমুদ্র উপকূল থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত

ঢাবিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আমিন

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

মাদকাসক্তদের নিজ অর্থায়নে চিকিৎসার ঘোষণা রুহুল আমিন খানের

মোবাইল ফোনের দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

বন্যার তিনদিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে দুর্গত মানুষ

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে: ডিএনসিসি প্রশাসক