ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

খামেনিকে দাফনের পর ইরানের বিভিন্ন এলাকায় ৭ বিস্ফোরণ

আমার বার্তা অনলাইন:
১০ জুলাই ২০২৬, ১২:২৩

বৃহস্পতিবার দুপুরে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজসহ অন্যান্য ইরানি সংবাদমাদ্যম নিশ্চিত করেছে এ তথ্য।

রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ বিস্ফোরণের মধ্যে দু’টি ঘটেছে দক্ষিণ ইরানের প্রধান শহর বুশেহর এবং সংলগ্ন চোঘাদাক শহরে। বুশেহর নগর প্রশাসনের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে বলেছেন, বুশেহর শহরের সংলগ্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা ২টি ক্ষেপাণস্ত্র বা ড্রোন জাতীয় সমরাস্ত্রকে আটকে দিয়ে ধ্বংস করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। এ কারণেই শব্দ শোনা গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর কানারাকেও দু’টি বিস্ফোরণ ঘটেছে। শহরের গভর্নর মোহম্মদ ইউনূস হাক্কানি ইরনাকে জানিয়েছেন, কানারাকে ইরানি নৌবাহিনীর একটি সেনানিবাস আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে বোমা ফেলেছে শত্রুপক্ষের যুদ্ধবিমান। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাকি ৩টি বিস্ফোরণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভঙ্গ করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে ৩ বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠানের শেষ দু’দিন ৮ ও ৯ জুলাই দেশটির

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুণগত ও পরিমাণগত সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

খামেনিকে দাফনের পর ইরানের বিভিন্ন এলাকায় ৭ বিস্ফোরণ

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় জনগণ: জামায়াত আমির

খামেনির শেষ বিদায়ে অংশ নেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ