ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য: মেদভেদেভ

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১০:৪২
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালি ইরানের জন্য এমন এক কৌশলগত সম্পদ, যার গুরুত্ব কার্যত পারমাণবিক অস্ত্রের সমতুল্য। তার ভাষ্য, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচলের ওপর প্রভাব বিস্তারের সক্ষমতা তেহরানকে উল্লেখযোগ্য ভূরাজনৈতিক সুবিধা দিয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।

ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেদভেদেভ বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাব আল-মানদাব প্রণালিতেও নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি যেন সে পর্যায়ে না পৌঁছায়। একই সঙ্গে এ অঞ্চলে উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখা দেশগুলোর প্রতি সম্ভাব্য পরিণতি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলারও কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। তার দাবি, দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তাই এই হামলাকে তিনি অযৌক্তিক ও উসকানিমূলক বলে অভিহিত করেন।

তার মতে, এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংকট নিরসনে রাশিয়া আগে থেকেই শান্তিপূর্ণ সমাধানের একটি প্রস্তাব দিয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, সংঘাতের পরিবর্তে আলোচনার পথই সবচেয়ে কার্যকর। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনের অর্থায়ন নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মেদভেদেভ। রাশিয়ার দৃষ্টিতে পশ্চিমা বিশ্বের ‘অবৈধ’ নিষেধাজ্ঞার মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, কয়েক বছর আগে ইরানই প্রথম এ ধরনের উদ্যোগের প্রস্তাব দিয়েছিল। ভবিষ্যতে এটি একটি আনুষ্ঠানিক চুক্তি বা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর সমন্বিত জোটে রূপ নিতে পারে।

গত শুক্রবার (৩ জুলাই) তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন মেদভেদেভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তিনি মস্কোর পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দিতে ইরান সফর করেন।

আমার বার্তা /জেএইচ

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা আগের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি