ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ডোনাল্ড ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১০:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, দুই নেতার মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে, যদিও সম্ভাব্য সময়সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। এ সময় তিনি মন্তব্য করেন, নেতানিয়াহু জানেন কে নেতৃত্ব দিচ্ছেন।

দুই নেতার সম্ভাব্য এই বৈঠক বাস্তবায়িত হলে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত আলোচনার পর এটিই হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওই বৈঠকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।

তবে এক ইসরায়েলি কর্মকর্তার মতে, আগামী সপ্তাহেই বৈঠক হওয়ার সম্ভাবনা কম। কারণ ৭ ও ৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে সম্মেলনের পরের সপ্তাহে বৈঠক আয়োজনের সম্ভাবনাই বেশি।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই আলাপচারিতায় দুই নেতা যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে একমত হন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিনেই খামেনি নিহত হন।

ট্রাম্প আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার দাবি, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছে এবং এই সময়ের মধ্যে কেউ কারও ওপর হামলা চালাবে না।

এ সময় তিনি আরও বলেন, পরিস্থিতি চাইলে আরও কঠোরভাবে মোকাবিলা করা সম্ভব ছিল, কিন্তু আলোচনার পথ খোলা রাখতেই তা করা হয়নি।

খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষের শোক প্রকাশ নিয়েও বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তার বক্তব্য, তিনি ধারণা করেছিলেন খামেনিকে অনেক মানুষ অপছন্দ করেন। তাই জানাজায় মানুষের কান্না দেখে তিনি অবাক হয়েছেন।

আমার বার্তা /জেএইচ

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা আগের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি