ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৩:৪২

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, পিএফএর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আল-আশকার। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় যুক্ত হলেন তিনি।

পিএফএর তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি দাবি করে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তাঁর মৃত্যু হয়েছে। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ডিসি আরও জানান, বাসটি কোয়েটা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

মুরগির দাম বেড়েছে, পেঁয়াজ-রসুনের বাজার আগের মতোই