ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৮:৩১

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া এসব মাদক, অস্ত্র ও যানবাহনের আনুমানিক মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়কে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিজিবির একাধিক দল সম্ভাব্য রুটে অবস্থান নেয় এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি ইজিবাইক যেতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পাশের এলাকায় পালিয়ে যান। পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এ ছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ

পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে একটি ধারালো দেশীয় ছুরি ও একটি তরবারিসহ মো. মেহেদী হাসান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ