ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১৪:৪৬

ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ‘সুপারসনিক’ (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্রুজ় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস এ বার হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচগুণ বা তারও বেশি দ্রুতগতির) স্তরে উন্নীত হতে চলেছে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় দৈনিক ‘দ্য ইকনমিক টাইমস’কে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়েছেন রুশ রাষ্ট্রদূত। সেখানে এই তথ্য জানিয়ে তিনি বলেছেন, ব্রহ্মসের এই নতুন সংস্করণ আকারে কিছুটা ছোট এবং ওজনে হালকা হলেও এটির বিধ্বংসী ক্ষমতায় কোনো ঘাটতি তো হবেই না উপরন্তু এ পদক্ষেপ ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক আঘাত হানার সক্ষমতাকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার (স্থল, নৌ এবং বিমানবাহিনী) জন্য বাড়তি পাল্লা ও গতিবেগ সম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রুশ সেনা ইতিমধ্যেই নতুন হাইপারসনিক ‘ব্রহ্মস মার্ক-২’ ব্যবহার শুরু করেছে। মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে তা তৈরি করতে চায় নয়াদিল্লিও। ভারতীয় সেনার হাতে থাকা ‘ব্রহ্মস মার্ক-১’-এর পাল্লা ৪৫০ কিলোমিটার। ‘ব্রহ্মস মার্ক-২’ ৮০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে পারে।

নতুন ‘হাইপারসনিক’ ব্রহ্মসের মূল বৈশিষ্ট্য হল শত্রুপক্ষের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’কে প্রস্তুত হওয়ার সুযোগ না দিয়েই দ্রুত আঘাত হানার ক্ষমতা। ব্রহ্মসের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অ্যালিপভ জানান যে, সূচনালগ্ন থেকেই ধারাবাহিক আধুনিকীকরণের প্রক্রিয়ায় মধ্যে দিয়ে গিয়েছে ব্রহ্মস। প্রথমে এটি স্থলসেনার ব্যবহারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। পরে তার যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এবং যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণও প্রস্তুত করা হয়। রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন, হাইপারসনিক ব্রহ্মসের যৌথ উৎপাদনের বিষয়ে নয়াদিল্লিকে সমস্ত রকম প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে বলে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছে মস্কো।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের ব্রহ্মপু্ত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে ‘ব্রহ্মস’ শব্দটি তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির উৎপাদনকারী সংস্থা ‘ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড’ হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ বা ডিআরডিও) এবং রুশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়া’র যৌথ উদ্যোগ।

বর্তমানে ভারত যে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তার চারটি শ্রেণিবিভাগ রয়েছে। স্থলভূমিতে স্থায়ী বা ভ্রাম্যমাণ (সাধারণ ভাবে সামরিক ট্রাক) উৎক্ষেপণ ব্যবস্থার পাশাপাশি যুদ্ধজাহাজ, সুখোই-৩০ যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যায়। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটি পরমাণু হাতিয়ার বহনেও সমান ভাবে সক্ষম। ‘সুপারসনিক’ সংস্করণটির গতিবেগ শব্দের প্রায় তিনগুণ (সামরিক পরিভাষায় ‘ম্যাক-৩’)।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন।

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে বৈশ্বিক এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে বলে মনে

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার কঠোর সমালোচনার জবাবে নজিরবিহীন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানেই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু