ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

পরমাণু আলোচনা ঘিরে ইরানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন রুবিও

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১২:২০

নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমার মনে হচ্ছে, ইরান সময়ক্ষেপণ করার চেষ্টা করছে এবং আমরা তা হতে দিতে পারি না। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বক্তব্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য হতে পারে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে উত্তেজনা নিরসনে সম্প্রতি ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে একাধিক ইরানি সূত্র।

ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।

তৃতীয় পর্যায় : যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থানের সমালোচনা করে ফক্স নিউজকে রুবিও বলেন, “হরমুজ প্রণালি নতুন করে খোলার কিছু নেই। পৃথিবীর অন্যান্য প্রণালীর মতো হরমুজও আন্তর্জাতিক জলপথ। তারা হরমুজে নতুন কোনো ব্যবস্থার প্রচলন করতে পারে না, আমরা তা সহ্য করব না। (হরমুজ ইস্যুতে) এমন কোনো ব্যবস্থা আমরা মেনে নেবো না, যেখানে ইরানিরা ঠিক করবে যে এই প্রণালি কারা ব্যবহার করবে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা প্রায় ৪০ দিন যুদ্ধ করার পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান। তারপর একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও সেই বৈঠক ব্যর্থ হয় এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান।

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায় পাকিস্তানসহ বিভিন্ন দেশ।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।

ফক্স নিউজকে রুবিও বলেন, “ইরানিরা খুবই ভালো এবং অভিজ্ঞ আলোচক। আমারা শুধু এই নিশ্চয়তা চাই যে ইরানের সঙ্গে যে চুক্তিই স্বাক্ষর হোক না কেন— সেটি যেন ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হওয়া থেকে দূরে রাখে।” - সূত্র : রয়টার্স, এএফপি

আমার বার্তা/এমই

যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণে ট্রাম্পের অস্বীকৃতি

যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

মালিতে দেশজুড়ে হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সমন্বিত হামলায় নিহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা। রোববার (২৬ এপ্রিল)

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

পরমাণু আলোচনা ঘিরে ইরানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন রুবিও

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য

তথ্যের অখণ্ডতা-অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ-চীন

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের বাজারে আরও কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহত

রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর ৩ মাস

যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণে ট্রাম্পের অস্বীকৃতি

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা