ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯

সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোনো খাতে বিনিয়োগের প্রয়োজন হলে বিশ্বব্যাংক সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে।

সোমবার (২৭ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে বলেন, আশা করছি বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাবে। এ ছাড়া সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোনো খাতে বিনিয়োগের প্রয়োজন হলে বিশ্বব্যাংক সহযোগিতা করতে আগ্রহী।

বিশেষ করে গ্রিন জব সৃষ্টি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তারা কাজ করতে চায়। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিনিয়োগ ও অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এসময় পরিবেশ মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের ঋণসহায়তা সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনে বিশ্বব্যাংকের পরামর্শ গ্রহণ করা হবে।

সাক্ষাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সরকারের অনুকূলে ১০ টাকা অভিহিত

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেবে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

বাংলাদেশে মানবিক ও দুর্যোগ সহায়তা কার্যক্রমে প্রাইভেট সেক্টর খাতের অবদান আরও কার্যকরভাবে সমন্বয় ও জোরদার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহত

রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর ৩ মাস

যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণে ট্রাম্পের অস্বীকৃতি

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

কৃষক-জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ: স্পিকার

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা