ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে এই আরিফ খান?

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৪
বিহারের সদ্য সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ফাইল ছবি

ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসছেন প্রবীণ রাজনীতিক, বিহারের গভর্নর ও কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী আরিফ মোহাম্মদ খান। এই ঘটনা শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এমনকি বিশ্বেও এমন দৃষ্টান্ত একেবারেই কম।

তিনি একাধারে একজন রাজনীতিক, লেখক এবং কলামিস্ট হিসেবেও পরিচিত, যিনি বিভিন্ন সামাজিক ও আইনি সংস্কারের পক্ষেও কথা বলেন।

আরিফ মোহাম্মদ খান ৪০ বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা তার। কিন্তু, কেন তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে?

ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব আরিফ মোহাম্মদ খান। রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র থাকার সময়ে। কংগ্রেসসহ একাধিক সরকারের মন্ত্রী হয়েছেন। সবশেষ যোগ দিয়েছেন বিজেপিতে। বর্তমানে তিনি বিহারের গভর্নর।

আরিফ খান এর আগে ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেরালার রাজ্যপাল ছিলেন। তিনি ১৯৫১ সালের ১৮ নভেম্বর বুলন্দ শহরে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লির জামিয়া মিলিয়া স্কুল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ের শিয়া কলেজে পড়াশোনা করেন। বন্দনাগীতি ‘বন্দে মাতরম’ উর্দুতে অনুবাদ করেছিলেন তিনি।

ভারতে মুসলিমদের মধ্যে সবসময় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন আরিফ মোহাম্মদ খান। তিন তালাকের বিরোধিতাকারী এ রাজনীতিক ২০২২ সালে কর্ণাটকে হিজাব বিতর্কের সময় সেখানকার হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিলেন। ওই রায়ে বলা হয়েছিল, ইসলাম অনুযায়ী হিজাব অপরিহার্য পোশাক নয়।

ভারত কাঁপিয়ে দেওয়া একটি মামলা ছিলো-শাহ বানুর তালাক। ওই সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন আরিফ মোহাম্মদ খান। তখন লোকসভায় দাঁড়িয়ে শাহ বানুর রায়ের পক্ষে এমন বক্তব্য দিয়েছিলেন তিনি, যার ফলে অনেকেই মনে করেছিলেন, ভারতে পিছিয়ে পড়া মুসলিমদের পক্ষ নেবে সরকার।

কিন্তু বান্তবে তা হয়নি। রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের অবস্থান হয় উলটো। আর সেই সময়ের প্রভাবশালী কেন্দ্রীয় সরকারের তরুণ প্রতিমন্ত্রী আরিফ মোহাম্মদ খান রাজীব গান্ধীর মন্ত্রিসভা, এমনকি কংগ্রেস থেকেও পদত্যাগ করেন।

বাবরি মসজিদ ভাঙার যে রাজনীতি, তা সবার আগে উপলব্ধি করেছিলেন আরিফ মোহাম্মদ খান। মুসলিম রক্ষণশীলদের উত্থানেরও তীব্র বিরোধিতা করেছিলেন তিনি।

ভারতে তরুণ বয়সে যে কয়জন ব্যক্তি মন্ত্রী হয়েছিলেন, আরিফ মোহাম্মদ খান ছিলেন তাদের অন্যতম। অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তি রাজীব গান্ধীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু শাহ বানুর মামলায় রাজীব গান্ধীর অবস্থান নিয়ে দ্বিমত প্রকাশ করে মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন।

কংগ্রেস ত্যাগ করে অন্যদলে যোগ দেন আরিফ খান। ১৯৮৯ সালের নির্বাচনে ব্যাপক ভরাডুবি ঘটে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের। এই ভরাডুবির পেছনে আরিফ মোহাম্মদ খানের কংগ্রেসত্যাগকে বড় কারণ হিসেবে দেখা হয়।

কারণ, শাহ বানুর মামলার রায় ঘোষণার কয়েকমাসের মধ্যেই ঘোলাটে হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। রাজীব গান্ধীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকেন মুসলিম পার্সোনাল ল' বোর্ড ও রক্ষণশীল ধর্মীয় নেতারা।

১৯৮৫ সালের ডিসেম্বরে কয়েকটি উপনির্বাচন হয়। সেখানে ভরাডুবি ঘটে কংগ্রেস প্রার্থীদের। ভয় পেয়ে যান রাজীব গান্ধী। মুসলিম ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা পেয়ে বসে তাকে।

বলা হয়ে থাকে, আরিফের কথামতোই চলতো রাজীবের সরকার। কিন্তু মুসলিম তোষণ করতে গিয়ে আরিফ খানকে এড়িয়ে চলা শুরু করেন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

আরিফ খানকে কিছু না জানিয়েই রক্ষণশীল আলেমদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু করে সরকারের শীর্ষ মহল। রাজীব গান্ধী সিদ্ধান্তে পৌঁছান যে, মুসলিম ভোট ধরে রাখতে হলে ওলামাদের সঙ্গে আপোশ করতেই হবে।

ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে বেশি আসন নিয়ে ভারতে ক্ষমতায় এসেছিলেন রাজীব গান্ধী। তরুণ প্রধানমন্ত্রীকে সবাই আধুনিক ও প্রগতিশীল নেতা হিসেবে দেখতেন।

আশা করা হয়েছিল, তার হাত ধরে ভারতে বড় ধরনের সামাজিক সংস্কার আসবে। কিন্তু সেই প্রত্যাশার ওপর পানি ঢেলে দিয়ে রাজীব গান্ধী শেষ পর্যন্ত ওলামাদের পক্ষেই দাঁড়ালেন। তিনি সিদ্ধান্ত নিলেন, সুপ্রিম কোর্টের শাহ বানু রায়কে কার্যত অকার্যকর করে দিতে নতুন আইন পাস করা হবে সংসদে।

১৯৮৬ সালে সংসদে ‘মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদে অধিকার সুরক্ষা) বিল’ আনার ঘোষণা দেয় সরকার। এর বিরোধিতা করেন আরিফ মোহাম্মদ খান।

ক্ষোভ ও হতাশায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে পরে বিলটি পাসও করে নেয় কংগ্রেস।

ইতিহাসে এই ঘটনাই পরিচিত হয়ে যায় “শাহ বানু রায়কে উল্টে দেওয়া” হিসেবে। কার্যত, সুপ্রিম কোর্টের মানবিক ও প্রগতিশীল রায় অকার্যকর হয়ে যায় সংসদের এক ভোটে।

এরপরই আরিফ খান মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন। কিন্তু তার পথচলা থেমে যায়নি। একাধিকবার মন্ত্রী হয়েছেন। শেষে বিজেপিতে যোগ দিয়েছেন। সর্বশেষ বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেই আরিফ খানকেই এবার ঢাকায় পাঠানো হচ্ছে হাইকমিশনার করে। ভারত সরকার এর আগে এত বড় প্রোফাইলের কাউকে কখনো রাষ্ট্রদূত করেছে কি-না, তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে। আর বাংলাদেশেই কেন এত বড় ঝানু রাজনীতিককে পাঠানো হচ্ছে?

আরিফ খান বাংলাদেশে হাইকমিশনার হয়ে এলে তার পদমর্যাদা কী হবে? সংশ্লিষ্টরা বলছেন, তাকে হয়ত পাঠানো হবে ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে।

এর কম দেওয়াটা তার ক্ষেত্রে মানায় না। তার মতো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদকে কেন বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে বাংলাদেশ ও ভারতে।

আমার বার্তা/এমই

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘একতরফাভাবে বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ পরিচালনা করেছিল এবং বর্তমানে সেখানে উভয়েরই

আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ জন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

পাকিস্তানে ভ্যান্স ও বাঘেরের নেতৃত্বে হবে যুদ্ধবিরতি আলোচনা

আগামী শুক্রবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ জন

পাকিস্তানে ভ্যান্স ও বাঘেরের নেতৃত্বে হবে যুদ্ধবিরতি আলোচনা

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল

অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের প্রশংসা ইতা‌লির রাষ্ট্রদূতের

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে এই আরিফ খান?

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই