ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: নিখোঁজ পাইলট খুঁজে পেতে মরিয়া দুই দেশ

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১০:০৬

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বিধ্বস্ত ওই বিমানের নিখোঁজ এক ক্রুকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বর্তমানে ইরানি এবং মার্কিন বিশেষ বাহিনীর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।

তেহরান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে সফলভাবে ধ্বংস করেছে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে তাদের বিশেষ বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি শত্রুপক্ষীয় যুদ্ধবিমানকে আইআরজিসি এর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে।

বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, নিখোঁজ পাইলটের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। এমনকি স্থানীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয়েছে, কোনো পাইলটকে জীবিত অবস্থায় আটক করতে পারলে তাকে ‘বিশেষ পুরস্কার’ দেওয়া হবে।

এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরান দাবি করেছে, তারা পারস্য উপসাগরে আরও একটি মার্কিন এ-১০ গ্রাউন্ড অ্যাটাক বিমান ভূপাতিত করেছে।

তবে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ওই বিমানের পাইলটকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পুরো পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে ট্রাম্প এই ঘটনাকে যুদ্ধের স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে বলেছেন, এতে কোনো আলোচনায় প্রভাব পড়বে না।

এদিকে, শুক্রবার রাতভর ইসরায়েল, ইরান, লেবানন ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। উত্তর তেহরান এবং বৈরুতে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলে মার্কিন হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা ।

যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দিতে পারে।

বর্তমানে বিশ্বের মোট ব্যবহৃত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা যুদ্ধের কারণে প্রায় বন্ধ হয়ে আছে। সূত্র : এএফপি

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে একজন এখনও নিখোঁজ। তাকে খুঁজতে শুক্রবার (৩

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনও প্রভাব ফেলবে

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে আছড়ে পড়েছে প্রতিহত করা ড্রোন বা মিসাইল।

ইরান যুদ্ধে মধ্যস্থতায় সক্রিয় পাকিস্তান, কোণঠাসা ভারত?

দিল্লিতে একটা কথা খুব শোনা যাচ্ছে- যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে পাকিস্তান যেভাবে নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

ইরান যুদ্ধে মধ্যস্থতায় সক্রিয় পাকিস্তান, কোণঠাসা ভারত?